সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৯:৫৭
শিরোনাম :
নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মোঃ মাহমুদুল ইসলাম অপরাধীদের বিরুদ্ধে কঠোর ওসি জহিরুল, অপপ্রচারের প্রতিবাদ সচেতন মহলের! বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে রুপাতলী হাউজিং এস্টেটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বরিশালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার বিভাগীয় পর্যায় শুরু নিউনেস ল্যাবরেটরি স্কুলে বিজ্ঞান প্রদর্শনীতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী প্রজেক্টে মুগ্ধ অতিথিরা বিশ্ব ডায়াবেটিস দিবসে বরিশালে ল্যাবএইডের বর্ণাঢ্য র‍্যালি

মাছের খাবারের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

ডেস্করিপোর্ট  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় রোববার রাতে মাছের খাবারের ট্রাক থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ২টার দিকে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি আভিযানিক দল মেঘনা টোল প্লাজা এলাকায় কুমিল্লা থেকে আসা একটি দুই টনের ট্রাকে (সিলেট মেট্রো ১১-১৭০৬) তল্লাশি চালায়।

ট্রাকে মাছের খাদ্যের আড়ালে গাঁজা পাচার করা হচ্ছে বলে পুলিশের কাছে তথ্য ছিল। এ সময় কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার আবুল কাশেমের ছেলে মো. জুয়েল (২৭) গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

তার দেওয়া তথ্যমতে, ট্রাকে তল্লাশি করে ট্রাকে থাকা মাছের খাবারের বস্তার মধ্যে ছয়টি বস্তা থেকে ৪৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিলাল হোসেন জানান, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৮ লাখ ৬০ হাজার টাকা। আটক ট্রাকচালকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।