রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং, বিকাল ৫:৪৭
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

আন্দামান সাগরে ডুবে যাওয়া নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গা উদ্ধার

অনলাইন ডেস্ক  আন্দামান সাগরে ডুবে যাওয়া একটি নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভিয়েতনামি একটি নৌযান। পরে তাদেরকে মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

বৃহস্পতিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ভিটিসি নিউজ এ তথ্য দিয়েছে। খবর রয়টার্স।

ভিটিসি নিউজের বরাতে খবরে বলা হয়, বুধবার মিয়ানমার উপকূল থেকে ২৮৫ মাইল দক্ষিণে ভিয়েতনামি নৌযান হাই ডুয়ং ২৯ রোহিঙ্গাবোঝাই ওই নৌকাটি দেখতে পায়। ইঞ্জিন বিকল হয়ে তখন নৌকাটির ভেতরে ফুটো দিয়ে পানি ঢুকছিল। পরে ডুবন্ত ওই নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৪০ জন নারী ও ৩১ জন শিশু ছিল। পরদিন বৃহস্পতিবার উদ্ধার রোহিঙ্গাদের মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

পরে ওই রোহিঙ্গাদের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি। এ বিষয়ে কথা বলতে তাৎক্ষণিকভাবে মিয়ানমার জান্তার মুখপাত্রের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

এছাড়া ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামি নৌযানটির মালিক হাই ডুয়ং পেট্রলিয়াম অ্যান্ড মেরিন কর্পোরেশনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে তাদেরও সাড়া পাওয়া যায়নি।