মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৮:১১
শিরোনাম :
বি আর টি সির বরিশাল বাস ডিপোতে নাশকতার অভিযোগ ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম নথুল্লাবাদে ভোজনপ্রেমীদের জন্য চালু হলো অভিজাত ‘শাহী ভোজন’ রেস্তোরাঁ ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নিকাহ্ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র সুরক্ষার দাবিতে বরিশালে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহলের আচরণ ইসরাইলি গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে: আইজেনকট বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদারকে ২৪ নং ওয়ার্ড জিয়ানগরের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিএম কলেজে বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদের নবীন বরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত

নানা আয়োজনে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী উদযাপন

ডেক্স রিপোর্ট: নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে স্বাধীন বাংলাদেশের স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপন করা উপলক্ষে রোববার সকাল ৮টায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা ও নগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে, সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।এ সময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তা  সহ সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর সেখান থেকে শিশু-কিশোর ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে দুইদিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস,বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (অতিরিক্ত আইজিপি) মো. মোশাররফ হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ।

এ ছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও প্রার্থনার আয়োজন করেছে জেলা প্রশাসন।