সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

এপ্রিল মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশে ‘হিট ওয়েভ’ বা তাপপ্রবাহের সতর্কবার্তা রোববার পর্যন্ত বৃদ্ধি করেছে আবহাওয়া অধিদপ্তর। স্বাধীনতাপরবর্তী বাংলাদেশের ইতিহাসে এবারের এপ্রিল উষ্ণতম বলে জানিয়েছেন এক আবহাওয়াবিদ।

বাংলাদেশ তীব্র গরম থেকে এখনই রেহাই মিলছে না। তাপপ্রবাহের সতর্কতা আরও ৭২ ঘণ্টা বাড়িয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপলগঞ্জের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ ও রংপুর, রাজশাহী ও ঢাকার বাদ বাকি জেলার ওপর মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আগামী তিনদিন সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ২৭ এপ্রিলের পর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার বাংলাদেশ সর্বোচ্চ তাপমাত্রা ছিল মংলায় ৪১ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।

বার্তা সংস্থা এএফপি বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে ঢাকার তাপমাত্রা গত ৩০ বছরের একই সময়ের গড়ের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘এপ্রিল বাংলাদেশের উষ্ণতম মাস। কিন্তু স্বাধীনতার পর এবারের এপ্রিলই সবচেয়ে উষ্ণ যাচ্ছে।’