রবিবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১১:১৯
শিরোনাম :
কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

অনলাইন ডেস্ক ।। ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন দেশটির মধ্যমপন্থী আইনপ্রণেতা মাসুদ পেজেশকিয়ান। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসুদ পেজেশকিয়ান প্রতিদ্বন্দ্বী সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার প্রদত্ত ভোটে সংখ্যাগরিষ্ঠতা লাভের মাধ্যমে মাসুদ পেজেশকিয়ান ইরানের পরবর্তী প্রেসিডেন্ট হয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তিন কোটির বেশি ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর মধ্যে মাসুদ পেয়েছেন ৫৩ দশমিক ৩ শতাংশ। অন্যদিকে জালিলি পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ।

বার্তাসংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভোর হতেই মাসুদ পেজেশকিয়ানের সমর্থকরা তেহরানসহ বিভিন্ন শহরে নেমে আসে এবং উল্লাস শুরু করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাসুদের সমর্থকরা ইরানজুড়ে বিভিন্ন রাস্তায় নেচে উদযাপন করছেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর পর গত ২৮ জুন দেশটিতে আগাম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই এককভাবে ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় নির্বাচন দ্বিতীয় দফায় গড়ায়।

প্রথম দফার ভোটে পেজেশকিয়ান প্রায় ৪২ দশমিক ৫ শতাংশ ভোট নিয়ে শীর্ষে ছিলেন। তবে তা ম্যাজিক সংখ্যা স্পর্শ করতে ব্যর্থ হওয়ায় পূর্ণ জয় থেকে বাদ পড়েছিলেন। অন্যদিকে প্রায় ৩৮ দশমিক ৭ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন জালিলি।