বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৪৬
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

পানিবৃদ্ধি অব্যাহত থাকায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের সব গেট

ডেস্ক রিপোর্ট ।। রাঙামাটির কাপ্তাই হ্রদে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্ধের পাঁচ দিন পর আবারও ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি গেট।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ১৬টি গেট খুলে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

তিনি বলেন, রাঙ্গামাটিতে আবারও ভারী বৃষ্টিপাত ও উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ফলে কাপ্তাই বাঁধের স্পীলওয়ের ১৬টি গেট সন্ধ্যায় ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে কাপ্তাই হ্রদ হতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে পড়ছে।

তিনি আরও জানান, কাপ্তাই হ্রদে প্রয়োজনের চেয়ে বেশি পানি থাকায় হ্রদ সংলগ্ন এলাকাগুলো আবারও নিমজ্জিত হচ্ছে। তাই কাপ্তাই হ্রদের পানি উচ্চতা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৫ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিন বাঁধের ১৬টি গেট খোলা ছিল। পানির স্তর ১০৮ এমএসএলের নিচে চলে আসায় সব গেট বন্ধ করে দেওয়া হয়।