সোমবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১২:৫৩
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

বরিশাল বিএম কলেজে ছাত্রলীগের দখলদারিত্ব’র প্রতিবাদে সাধারন শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ক্যাম্পাসে মাদক সেবন, ছাত্রলীগের দখলদারিত্ব ও সাম্প্রদায়িক দাঙ্গার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে কলেজের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন,বিএম কলেজ ক্যাম্পাসে এখন প্রকাশ্যে মাদক সেবন হচ্ছে। অবিলম্বে এই মাদক সেবন প্রতিহত করতে হবে।একটি পক্ষ ক্যাম্পাসে দখল ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদেরকে প্রতিহত করার জন্য শিক্ষার্থীরা প্রস্তুত রয়েছে।

এ সময় শিক্ষার্থীরা আরো বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দোসররা এখনো ক্যাম্পাসে প্রকাশ্যে অবস্থান নিয়ে নিচ্ছেন। তাদেরকে প্রতিহত করার জন্যই এই আন্দোলন।
সংক্ষিপ্ত সমাবেশ আরো বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, কামরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহসিন, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী এস এম হাসান রাজু, লাবণ্য রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন, আকবর মমিন ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাহেদ প্রমুখ।