সোমবার, ২৮শে জুন, ২০২৬ ইং, রাত ৩:৩৪
শিরোনাম :
বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারের রূপরেখা দিয়েছে প্রস্তাবিত বাজেট : আলতাফ হোসেন চৌধুরী লক্ষ্মীপুরে গণপিটুনিতে নিহত ঘাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর তিন দেশের নাগরিকদের ভিসা স্থগিত করল সৌদি আরব দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার

সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম কারাগারে

ডেস্ক রিপোর্ট ।। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আ,লীগ সহসভাপতি জাহিদ ফারুক শামীমের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (২৩) সেপ্টেম্বর রাত পোনে ৮ টায় আদালতে হাজির করা হলে জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয় ভাংচুর,অগ্মিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তার জামিন আবেদন বাতিল কারাগারে পাঠানোর নির্দেশ দেন বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ নুরুল আমিন।
এর আগে বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পড়িয়ে কঠোর পুলিশ প্রহরায় তাকে আদালতে হাজির করা হয়।
আদালত কক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সদস্য গণ ও বাদী পক্ষের আইনজীবী সহ আসামী পক্ষের আওয়ামী আইনজীবীদের বেশ কয়েক মিনিট তর্কযুদ্ধ শেষে বিচারক ফারুক শামীমের জামীনের আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এসময় আদালতে সরকার পক্ষের আইনজীবী ও জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড, ওবায়দুল্লাহ সাজু উপস্থিত ছিলেন।

পরে আসামীকে পুনরায় প্রিজন ভ্যানে তুলে পুলিশ কারাগারে নিয়ে যাবার পর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাদী পক্ষের আইনজীবীরা আদালত চত্বরে কোতয়ালী মডেল থানায় সদ্য যোগদানকৃত ওসি মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সভাপতি এ্যাড, মহসিন মন্টু ও সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম আজাদ উপস্থিত গণমাধ্যম কর্মীদের বলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যাকারীদের রক্তের সাথে ওসি মিজান বেঈমানি করে আসামী জাহিদ ফারুক শামীমের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করেননি।

এই আসামীর বিরুদ্ধে রিমান্ডের আবেদন করে জিজ্ঞাসা করা হলে বহু তথ্য উদঘাটন করা সম্ভব হতো বলে জানান। যদি পুলিশ রিমান্ড আবেদন না করে তাহলে আইনজীবী ফোরাম কঠোর বিক্ষোভ করতে বাধ্য হবে বলে হুশিয়ারী দেন।

উল্লেখ্য, গত ৪ই আগস্ট দুপুরে সাবেক পানিসম্পদ প্রতি মন্ত্রী জাহিদ ফারুক শামীম ও সাবেক বিসিসি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ শতাধিক নেতা কর্মী জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে হামলা,ভাংচুর,ও অগ্মিসংযোগ সহ বিস্ফোরক আইনে বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে জাহিদ ফারুক শামীম ১ নং ও সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহকে ২নং আসামী সহ ৩শত ৮১ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

গত ৫ই আগস্ট সরকার ছাত্র জনতার আন্দোলনের মুখে সরকারের পতন হলে জাহিদ ফারুক শামীম প্রায় দেড় মাস আত্বগোপনে থাকার পর ২২ই সেপ্টেম্বর র‌্যাব ঢাকার বাড়িধারা একটি বাসা থেকে আটক করা হয় বলে কোর্ট পুলিশ নিশ্চিত করেন।