বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:৫৩
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

বরিশালে বিএনপির মামলায় বিসিসির সাবেক ৯ কাউন্সিলর কারাগারে, একজনের জামিন

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বিএনপির অফিসে বিস্ফোরক দিয়ে আগুন লাগিয়ে লুটপাট ও ভাঙচুর সহ তিনটি মামলায় আদালতে আত্মসমর্পণ করা ১০ সাবেক কাউন্সিলরের মধ্যে ৯ জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অসুস্থ থাকায় একজনের জামিন মঞ্জুর করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশরাফ উদ্দিন।

কারাগারে প্রেরিত কাউন্সিলররা হলেন- সামসুদদ্দোহা আবিদ, আউয়াল মোল্লা, কেফায়েদ হোসেন রনি, খান মোহাম্মদ হোসেন, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন রয়েল, এনামুল হক বাহার, হুমায়ুন কবির ও জিয়াউল হক মাসুম।

বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন, মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত নগরীর ১০টি ওয়ার্ডের কাউন্সিলর আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক তুলে ধরেন বাদী ও বিবাদীর আইনজীবীরা। দীর্ঘ শুনানি শেষে বিচারক ৯ কাউন্সিলরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

এদের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবু অসুস্থ থাকায় তার জামিন মঞ্জুর করেন আদালত।

তিনি ‍আরও জানান, গত ২ সেপ্টেম্বর আসামিরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এ মামলার প্রধান আসামি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাতসহ ১৬ জন কারাগারে আছেন।

তবে বিবাদী আইনজীবী অ্যাডভোকেট আফজালুল করিম জানান, তারা এ নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে ৩৮১ জন নামধারী এবং ৮০০ জনকে অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করেন। মামলায় উল্লেখযোগ্য আসামি সদ্য সাবেক সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ, সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ ও সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর পলাতক রয়েছেন।