ডেস্ক রিপোর্ট ।। বরিশালে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে জি আর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বরিশালে আজ ১০০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত জি আর চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সংস্থার কাশিপুর সংলগ্ন বিসিসি ২৮ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখা। সভাপতিত্ব করেন মো. আলামিন হাওলাদার, সহ-সভাপতি, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহান সিদ্দিকী, প্রাক্তন শিক্ষক, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়। তিনি তাঁর বক্তব্যে সমাজের বিত্তবানদের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং সমাজের সহমর্মিতা ও সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের চ্যালেঞ্জ এবং তাঁদের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্বের ওপর আলোকপাত করেন। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য সামাজিক সহায়তা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বক্তারা আরও বলেন, তো সহজ করে তুলতে সহায়ক হবে।
অনুষ্ঠানে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইয়ুব আলী হাওলাদার উপস্থিত থাকার কথা থাকলেও, অনিবার্য কারণবশত তিনি উপস্থিত হতে পারেননি।