শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে হলে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে: শিক্ষা মন্ত্রী জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ

বাবুগঞ্জের কৃতি সন্তান কামরুজ্জামানের মিসরের আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী লাভ

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দক্ষিণ রাকুদিয়া গ্রামের কৃতি সন্তান আব্দুল মজিদ হাওলাদার এর ছেলে মোহাম্মদ কামরুজ্জামান আল আযহারী তিনি বিশ্বের প্রাচীনতম স্বনামধন্য শ্রেষ্ঠতম মিশর আল আযহার বিশ্ববিদ্যালযয়ের ইসলামিক সাইন্স ফ্যাকালিটির জিউরিসপ্রুডেন্স এন্ড ল ডিপার্টমেন্ট থেকে ২৬- ৯- ২০২৪ ইংরেজি রোজ বৃহস্পতিবার সুন্দরভাবে স্বসম্মানে এমফিল থিসিস সম্পূর্ণ করেন।

তার থিসিসের বিষয় ছিল
” ইসলামী ফিকাহ শাস্ত্রের আলোকে বাংলাদেশে বিবাহ ব্যবস্থা ” (এ সম্পর্কে প্রচলিত রীতিনীতি, আইন এবং ফিকাহ শাস্ত্র নিয়ে গবেষণা)

তার এই শুভ মূহুর্তে উপস্থিত ছিলেন থিসিসের সুপারভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ আহমদ হেলমি আত তাওআবি ডিফেন্সে ছিলেন প্রফেসর ডক্টর আব্দুস সাত্তার মোহাম্মদ আল জীবালী, প্রফেসর ডক্টর আহমদ আব্দুল আলিম আব্দুল লতিফ এবং অসংখ্য দেশি-বিদেশি সতীর্থ এবং মেহমান বৃন্দ।
মোহাম্মদ কামরুজ্জামান তিনি বাংলাদেশ থেকে সরকারিভাবে বৃত্তি নিয়ে আল-আযহার বিশ্ববিদ্যালয় অনার্স, মাস্টার্স এবং থিসিস সুন্দরভাবে কৃতিত্বের সাথে সম্পূর্ণ করেন।
তিনি তার মেধা এবং শ্রোম দেশ ও জাতি এবং ইহকাল ও পরকালের কল্যাণে কাজে লাগাতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।

এদিকে তার ডিগ্রী অর্জনের কৃতিত্বে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন বাবুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রভাষক হাফেজ মুহাম্মদ সাইফুল ইসলাম।
অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক
প্রমিজ নিউজ ২৪ এর সম্পাদক এম সানাউল্লাহ মাহমুদ।