বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৪৫
শিরোনাম :
ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

আগৈলঝাড়ায় টেন্ডার ছাড়াই তিন লক্ষ টাকার সরকারি গাছ বিক্রির অভিযোগ

আগৈলঝাড়া(বরিশাল) সংবাদদাতা।।বরিশালের আগৈলঝাড়ায় কোনরকম টেন্ডার ছাড়াই সরকারী তিন লক্ষাধিক টাকার গাছ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের বাধার কারণে ছয়টি গাছ কাটতে পারলেও বাকি গাছগুলো কেটে নিতে পারেনি।

রত্নপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সোবহান বেপারী এবং সাধারণ সম্পাদক রফিকুল হাওলাদার ও লাল মিয়া জানান, রত্নপুর ইউনিয়নের থানেশ্বর কাঠি গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে লাগানো অর্ধশত বিভিন্ন প্রজাতির গাছ টেন্ডার ছাড়াই বিক্রি করেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি সোলেমান সরদার।

পানি উন্নয়ন বোর্ডের বরিশাল কার্যালয় সুত্রে জানা যায় ১৯৯৩- ৯৪ অর্থ বছরের রত্নপুর ইউনিয়নের সুইজগেট সংলগ্ন থানেশ্বরকাঠি সরকারি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক পাশে স্থানীয় লোকজন মেহগনি গাছ রোপন করে নিয়ম অনুযায়ী এসব গাছের মালিক পাউবো।

প্রতিষ্ঠানটি এসব গাছ কেটে বিক্রি করবে এবং পরে গাছ বিক্রির টাকা একটি অংশ স্থানীয় লোকজনের মধ্যে ভাগ করে দিবেন।

এলাকাবাসীর অভিযোগ পাউবোর অনুমতি ছাড়াই ৭-৮ দিন ধরে রত্নপুর ইউনিয়নের রত্নপুর গ্রামের সলেমান সরদার বিভিন্ন প্রজাতির ৫০ টি গাছ বিক্রি করেছে ও কিছু গাছ কেটে ফেলেছে। অভিযুক্ত সোলেমান সরদার বলেন আমি পানি উন্নয়ন বোর্ডের এই জায়গা লিছ নিয়েছি ওই জায়গায় লাগানো গাছ আমি বিক্রি করেছি।

উপজেলা বন কর্মকর্তা স্বপন অধিকারী জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই ছয়টি গাছ কাটা হয়েছে। আমি ছয়টি কাটা কাজ জব্দ করেছি।