বুধবার, ২৩শে জুন, ২০২৬ ইং, রাত ৪:৩৪
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা: সাবেক বিচারপতি

ডেস্ক রিপোর্ট ।। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেছেন, আদালতের রায়ের তোয়াক্কা না করে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দরকার।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আব্দুল মতিন বলেন, পার্লামেন্টে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। শুধু তোষামোদি হয়েছে। বিচার বিভাগ ও সংসদ ভূমিকা হারিয়েছিল।

বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি উল্লেখ করে সাবেক এই বিচারপতি বলেন, স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও মিডিয়া দরকার।

তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেনি, ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল। বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুর্নবহাল করা প্রয়োজন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ হয় রাখতে হবে, না হয় সংশোধন করতে হবে।

সাবেক সরকারের সময়ে মিডিয়াকে কুক্ষিগত করা হয়েছিল উল্লেখ করে আব্দুল মতিন বলেন, মিডিয়াকে হত্যা করতে সাইবার সিকিউরিটি এক্ট করা হয়েছিল। রাজনৈতিক দলগুলোয় গণতান্ত্রিক চর্চা ছিল না, সংস্কার দরকার রাজনৈতিক দলগুলোতেও।