বুধবার, ৪ঠা নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৭:৩০
শিরোনাম :
মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক এডিসি শাহেন শাহ বরখাস্ত

ডেস্ক রিপোর্ট ।। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহেন শাহকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশের এই কর্মকর্তা বর্তমানে একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। গত বছরের নভেম্বরে শাহেন শাহ পদোন্নতি পেয়ে (সুপারনিউমারারি) পুলিশ সুপার হন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তকালীন তিনি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপকে (২১) গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তারের পর পুলিশি রিমাণ্ড শেষে কারাগারে আছেন শাহেন শাহ। ৪ আগস্ট রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিতে নিহত হন রমিজ। পরে ১৬ অক্টোবর ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় শাহেন শাহকে। বিতর্কিত এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ বেশ ক’টি মামলা আছে।

শাহেন শাহ ডিবিতে কর্মরত অবস্থায় উচ্চ আদালতে আইনজীবীদের লাঞ্ছিত ও সাংবাদিকদের মারধরের অভিযোগ ছিল। এছাড়া শাহবাগ ও প্রেসক্লাব কেন্দ্রিক আন্দোলন ও বিক্ষোভে তার বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগের অভিযোগ বেশ পুরনো। সাময়িক বরখাস্ত হওয়া এই পুলিশ কর্মকর্তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের বেগমপুর গ্রামে।