বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ১১:১৬
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

বরিশালে চার বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে চার বছরের শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত সুজন (৩২) গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর ধান গবেষণা রোডে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়।

পরে রাত ৮টার দিকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিশুর বাবা।

অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার দুপুর দেড়টার দিকে ভুক্তভোগীকে একটি রান্নার পাত্র ফেরত দিতে প্রতিবেশী সুজনের বাড়িতে পাঠানো হয়। তখন ঘরে সুজন একা ছিলেন। এ সময় শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায় সুজন। শিশুটি চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যায়।

অভিযোগের প্রেক্ষিতে মামলা প্রশ্নে শনিবার সন্ধ্যায় প্রাথমিক তদন্তে যায় পুলিশ। এ খবরে স্থানীয়রা সুজনকে পুলিশে দিতে আটক করে। এ সময় তারা তাকে গণধোলাই দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে রাত ৮টায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনদের দাবি, পূর্ব শত্রু তার জেরে মিথ্যা অভিযোগ তুলে তাকে মেরে ফেলা হয়েছে। সুজন অপরাধী হলে আইনের মাধ্যমে শাস্তি দিত। বিনাবিচারে মেরে ফেলল কেন? এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন সুজনের চাচা মানিক মৃধা।

কোতোয়ালি থানা পুলিশের এসআই মানিক সাহা বলেন, লাশ শেবাচিম হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি মিজানুর রহমান বলেন, ভুক্তভোগী শিশুর বাবার করা অভিযোগটি মামলা হিসাবে গ্রহণ করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে গণপিটুনিতে নিহতের ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।