বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:২৩
শিরোনাম :
অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’: নেতানিয়াহু ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান,দুদকের অভিযোগ পরিসমাপ্তি তানযীমুল উম্মাহ মাদ্রাসায় দাখিলে শতভাগ পাস,জিপিএ-৫ পেয়েছে ২২ জন!

সারাদেশে পুলিশের গুরুত্বপূর্ণ ৫২ পদে বদলি-পদায়ন

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি) উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি)পদে ৫২ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞপনে বলা হয়েছে, চলতি দায়িত্বে থাকা পুলিশের অতিরিক্ত আইজিপি মর্যাদার ১২ জনকে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। সুপার নিউমারারি পদে পদোন্নতিপ্রাপ্ত ছয়জনকে নিয়মিত ডিআইজি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে ১২ জন ডিআইজির দপ্তর বদল করা হয়েছে। অপর একটি প্রজ্ঞাপনে পুলিশ সুপার মর্যাদার ১৪ জনকে বদলি ও পদায়ন করা হয়েছে।