মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ ইং, সকাল ৮:৫৫
শিরোনাম :
মাথা কেটে আলাদা করার সময়ও বেঁচে ছিল শিশু রামিসা! প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ডোনাল্ড ট্রাম্প ভারত যা চাইবে, তাই পাবে: ডোনাল্ড ট্রাম্প গৌরনদীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ আহত ৫ কোরবানির সিদ্ধান্তে জটিলতা, খামারিদের ঘরে ঘরে কান্নার রোল জুলাই সনদ না মেনে জন আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নেয়ায় সরকার জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ টানা ৮ ঘণ্টার বেশি গণপরিবহণ চালালে লাইসেন্স বাতিল স্পোর্টস ও ইভি গাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে বাবার পর ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট ।। যাত্রাবাড়ীর ধলপুরে এসি বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধের ঘটনায় দগ্ধ তানভীর (৯) মারা গেছে। এ ঘটনায় বাবার পর ছেলেরও মৃত্যু হলো। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই জনে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসাধীন মৃত্যু হয় শিশু তানভীরের।

বিষয়টি নিশ্চিত করে ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, তানভীরের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে চিকিৎসাধীন মৃত্যু হয় শিশুটির বাবা তুহিন হোসাইনের (৩৮)। তার শরীরের ৪৭ শতাংশ পুড়ে গিয়েছিল।

এ ঘটনায় বর্তমানে চিকিৎসাধীন তুহিনের স্ত্রী ইবা আক্তার (৩০) ও আরেক ছেলে তাওহীদ (৭)।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানাধীন ধলপুর বউবাজার এলাকায় তুহিনের বাসায় এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

হাসপাতালে নিয়ে আসা ইবা আক্তারের ছোট বোন ফারজানা আক্তার বলেন, শুক্রবার দিনগত রাতে বাসায় ঘুমন্ত অবস্থায় ছিলেন সবাই। সে সময়ে এসি বিস্ফোরণে ঘরে আগুন ছড়িয়ে পড়লে তারা চারজনই দগ্ধ হয়।

মৃত তুহিন হোসাইনের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার জেলা কুনিয়া গ্রামে। তিনি মোতালেব প্লাজায় মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন।