মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং, বিকাল ৪:২১
শিরোনাম :
ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী তারেক রহমান উজিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানের মাঝখানে অটো রাইস মিল,অতিষ্ঠ এলাকাবাসী

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহি বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ২৫

ডেস্ক রিপোর্ট ।। বরিশাল-ঢাকা মহাসড়কে লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে ছয় মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৭টার দিকে দ্রুতগামী লাবিবা পরিবহনের বাসটি বরিশালমুখী ছিল, এ সময় বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে জোরালো সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি দুমড়ে-মুচড়ে যায় এবং উভয় গাড়ির যাত্রীদের মধ্যে অন্তত ২৫ জন আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’