মঙ্গলবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:০৬
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

দুমকীতে অটোরিক্সার নিচে চাঁপা পড়ে প্রাণগেল যুবকের

মো: রাকিবুল হাসান,দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর দুমকীতে অটোগাড়ির নিচে চাঁপা পড়া সিয়াম(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (১০ ডিসেম্বর)সন্ধ্যায় উপজেলার মুরাদিয়া ইউনিয়নের আমির হোসেনের রাস্তার মাথার গ্রামীন ব্যাংক সড়ক এলাকায় এ দূর্ঘটনা ঘটে । সিয়ামের পাশ্ববর্তী সদর উপজেলার কুড়িপাইকা গ্রামের শহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় যাত্রীবাহী অটোরিক্সা ও বালুবাহী টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষে অটো রিক্সাটি উল্টে খাঁদে পড়ে যায়।কয়েকজন যাত্রী বের হয়ে গেলেও গাড়ির নিচে চাঁপা পড়ে সিয়াম। পরে স্থানীয়রা দূর্ঘটনাকবলিত গাড়িটি উঠাতে গেলে গাড়ির নিচে চাঁপা পড়া সিয়ামকে দেখতে পায়। উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুমকী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম উদ্দীন “সকাল সংবাদের এ প্রতিবেদক’কে” জানান, ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনাস্থলে পুলিশ কাজ করছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।