সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫২
শিরোনাম :
পবিপ্রবিতে পরিবহন সংকট নিরসনে বিআরটিসির দুই ডাবল ডেকার বাস উদ্বোধন মাদ্রাসার শিক্ষার্থীরাও পারে,নলছিটি উপজেলায় একমাত্র জিপিএ-৫ পেয়েছে ফাহমিদা সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ

সংসদ নির্বাচনের পর পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি: রয়টার্স

ডেস্ক রিপোর্ট ।। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরিকল্পনা করছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াটসঅ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে তিনি ‘অপমানিত বোধ’ করছেন।

রয়টার্স বলছে, রাষ্ট্রপ্রধান হিসেবে মো. সাহাবুদ্দিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, তবে ভূমিকাটি মূলত আনুষ্ঠানিক। নির্বাহী ক্ষমতা ১৭ কোটি ৩০ লাখ জনসংখ্যার মুসলিম-প্রধান দেশের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার হাতে ন্যস্ত।

২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হন। এর ফলে সংসদ ভেঙে দেওয়ার পর রাষ্ট্রপতিই শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে অবশিষ্ট থাকে যান।

৭৫ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে হাসিনার আওয়ামী লীগ দলের মনোনীত প্রার্থী হিসেবে পাঁচ বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

তিনি রয়টার্সকে বলেন, ‘আমি চলে যেতে আগ্রহী। আমি বাইরে যেতে আগ্রহী।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন না হওয়া পর্যন্ত আমার দায়িত্ব পালন করা উচিত। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি পদের কারণে আমি আমার অবস্থান অক্ষুণ্ণ রাখছি।’

রাষ্ট্রপতি উল্লেখ করেন, ড. ইউনূস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেননি এবং বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে। তিনি ‘অপমানিত বোধ’ করছেন।