মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, রাত ৮:৪২
শিরোনাম :
আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী আদর্শের টানে আঘাতের ক্ষত হাসিমুখে বয়ে বেড়ান বিএনপি কর্মী দেলোয়ার বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি সাংবাদিক আকিবকে নিয়ে ফেসবুকে অপপ্রচার-সম্মানহানির চেষ্টা, বিভিন্ন মহলের নিন্দা বরিশালে নবনিয়োগপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে যানজট নিরসনে ঢাকার ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

ডেস্ক রিপোর্ট ।। বরিশালের বাবুগঞ্জের মধ্য রাকুদিয়া গ্রামে অস্ত্রের মুখে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সিদ্দিক শরীফ জানান, রাত আনুমানিক ২টার দিকে সাত থেকে আট জনের একটি সশস্ত্র ডাকাত দল তার দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। এর আগে তারা বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলো উল্টে দেয়। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে তার ছেলে সিহাবের বুকে পিস্তল ঠেকিয়ে তাকে ও পরিবারের অন্য সদস্যদের জিম্মি করে রাখে ডাকাতরা। পরে বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সিদ্দিক শরীফ বলেন, ডাকাতদের হাতে পিস্তলসহ বিভিন্ন ধরনের দেশি অস্ত্র ছিল। আকস্মিকভাবে দরজা ভেঙে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করায় সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতরা চলে যাওয়ার পর বিষয়টি স্থানীয়দের জানানো হয়।

ঘটনার খবর পেয়ে বাবুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।

এদিকে, মধ্য রাকুদিয়া গ্রামের বসতবাড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ জোরালোভাবে কাজ করছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে তারা বাড়িতে প্রবেশ করেছে, তা উদঘাটনে তদন্ত চলছে।