শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:০৫
শিরোনাম :
র‍্যাব বিলুপ্ত করে সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস বিরোধীদলকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রী অনিয়মের বিরুদ্ধে কঠোর বরিশাল সদর ভূমি অফিস, অসাধুদের অপতৎপরতা! কাউকে জোর করে ধর্ম পালনে বাধ্য করা যাবে না: স্পিকার মাদ্রাসার নির্মাণকাজে ‘অনিয়ম’, প্রকৌশলীর নামে প্রশাসনে অভিযোগ অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক কর্মস্থলে অনুপস্থিত বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড শহীদ রাষ্ট্রপতি জিয়া আধুনিক বাংলাদেশের কারিগর: পানিসম্পদ মন্ত্রী

র‍্যাব বিলুপ্ত করে সংসদে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল পাস

ডেস্ক রিপোর্ট ।। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল-২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে পাস হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে বিলটি সংশোধিত আকারে পাসের জন্য উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ। বিরোধী দলের আপত্তির মধ্যেই আলোচনা শেষে বিলটি সংসদে পাস হয়।

বিলটির বিভিন্ন ধারায় আপত্তি তুলে তা অনুমোদন না করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে তার আপত্তি এবং বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করেই বিলটি পাস করা হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এ আইনের ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানো, প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা এবং বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি কার্যকর কাঠামো গড়ে উঠবে।