মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৭
শিরোনাম :
বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ বরিশালে আইনজীবী সহকারির রক্তাক্ত লাশ উদ্ধার বরিশালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে জিয়াউদ্দিন সিকদারের ফুলেল শুভেচ্ছা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৮ বাংলাদেশি শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: রেজাই ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ক্রসফায়ার নয় প্রচলিত আইনকে শক্তিশালী করে সন্ত্রাস দমন করা হবে : আইনমন্ত্রী সরোয়ারের আসনে শেবাচিমের সভাপতি অন্যজন, প্রজ্ঞাপন ব্যত্যয়! নতুন বিয়েতে আগের বিয়ের তথ্য কাবিননামায় দিতে হাইকোর্টের রুল পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

বরিশালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীকে জিয়াউদ্দিন সিকদারের ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক ।। বরিশালে সফরকালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বরিশালে আগমন উপলক্ষে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জিয়া।

এ সময় বিসিসি ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম মঈন সহ উপস্থিত নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। বরিশালের উন্নয়ন, আবাসন ব্যবস্থা ও নগরীর বিভিন্ন বিষয় নিয়েও তারা মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি বরিশালের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।