রিপোর্ট নিজস্ব প্রতিবেদক:”সচেতন হই, সড়ক দূর্ঘটনা এড়াই” এই স্লোগানকে সামনে রেখে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বরিশাল জেলা শাখার উদ্যোগে “আমার সড়ক, আমার দায়িত্ব” শীর্ষক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩নভেম্বর) সকাল ১০টায় নগরীর প্রবেশদ্বার নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ৮ম পর্বের শিক্ষার্থী আনিকা শিফা,ম্যানেজমেন্ট বিভাগের ৬ষ্ঠ পর্বের শিক্ষার্থী মো: ইব্রাহিম,ইফতেখার সানি,আফতাহি নয়ন প্রমুখ।

পথসভায় বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ও মর্মস্পর্শী ঘটনা।এ দুর্ঘটনায় প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজারো মানুষ,ধুলিস্যাৎ হয়ে যাচ্ছে হাজারো স্বপ্ন।সড়ক দুর্ঘটনা আমাদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি হয়ে দাড়িয়েছে।তাই আসুন আমরা সড়ক দুর্ঘটনা এড়াতে এবং জীবন রক্ষায় নিজে সচেতন হই,অন্যকে সচেতন করে তুলি।
এ সময় আরও উপস্থিত ছিলেন,বরিশাল মেট্টোপলিন পুলিশ (বিএমপি)’র ট্রাফিক বিভাগের টি আই বিদ্যুৎ চন্দ্র দে,টি এস আই ফোরকান আলী,এটি এস আই জামাল প্রমুখ।