শুক্রবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, ভোর ৫:৪১
শিরোনাম :
প্রয়াত যুবদল নেতা জিএম মনিরের পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি জনদুর্ভোগ লাঘবে নিজের বৈধ স্থাপনা সরিয়ে প্রশংসিত বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা বাপ্পি পরিবারহীন শিশুদের সুরক্ষা ও পুনর্বাসনে সরকার শিশু নিবাস পরিচালনা করছে: সমাজকল্যাণমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে বেইজিংয়ের সহায়তা চাইলেন স্পিকার এনবিআরের সাবেক চেয়ারম্যান-সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ বরিশালে ফিলিং স্টেশনে অভিযান,ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক

ডেস্ক রিপোর্ট ।। রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং রাশিয়ান ফেডারেশনের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এ সমঝোতার মাধ্যমে পারস্পরিক সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ইউ টিন ও লুইন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে উভয় মন্ত্রী দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক ঐক্য এবং অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।

ফোরাম চলাকালে রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম Sputnik International-কে একটি বিশেষ সাক্ষাৎকার দেবেন সংস্কৃতি মন্ত্রী। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বহুমাত্রিক ধারার পরিচয় তুলে ধরবেন।

ফোরামের দ্বিতীয় দিন (২৫ সেপ্টেম্বর) বিষয়ভিত্তিক সেশনে সংস্কৃতিমন্ত্রী ‘ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য প্রদান করবেন। সেখানে তিনি বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্পের পুনর্জাগরণ ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবেন।

আগামীকাল বিকালে অনুষ্ঠিতব্য ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ত্যাগ করেন। সংস্কৃতি মন্ত্রণালয়ের ২ জন যুগ্মসচিব প্রতিনিধিদলে রয়েছেন। ২৪–২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক কালচারস ফোরামে অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, বহুমাত্রিক সংস্কৃতি এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রসমূহের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সফর শেষে মন্ত্রী ২৮ সেপ্টেম্বর ২০২৬ দেশে প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে।