ডেস্ক রিপোর্ট ।। বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিএনএফ এর আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু। বিশেষ অতিথি ছিলেন, ইউনিসেফ এর বরিশাল বিভাগীয় প্রধান, কাওসার হোসাইন,বিএনএফ এর এজিএম (ট্রেনিং)তরিকুল ইসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর চেয়ারম্যান খোন্দকার মোঃ মোরতাজুল করিম বাদরু বলেন, বিগত ২০০৪ সালে সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী মরহুম বেগম খালেদা জিয়া গরীব মানুষের জন্য হতদরিদ্র মানুষের জন্য বিশেষ করে নারীদের ভাগ্য উন্নয়নের জন্য বিশেষ সুবিধা বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য চড়ের মানুষের জন্য উপজাতিয় মানুষের জন্য অর্থাৎ বাংলাদেশের গরীব মানুষগুলোর ভাগ্য উন্নয়নের জন্য আত্মকর্মসংস্থানের জন্য এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। এনজিও ফাউন্ডেশন সারাদেশের এনজিও গুলোকে সহযোগী সংস্থা তথা পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত করে তাদের মাধ্যমে গরীব মানুষের কাছে টাকা পয়সা সহ যাবতীয় অনুদান পৌছে দেয়।

এ সময় তিনি আরো বলেন,আমি আশা করছি এখানে যারা উপস্থিত আছেন আপনারা সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উপকারভোগীদের মাঝে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সেভ দ্য চিলড্রেন এর বরিশাল বিভাগীয় প্রধান মো:আল-আমিন।

এর আগে স্বাগত বক্তব্য ও প্রশিক্ষণের অনুিভূতি ব্যক্ত করেন, পিএসএস, পটুয়াখালী এর নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির।প্রশিক্ষণের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন, বাসাস, বরিশাল এর নির্বাহী পরিচালক বন্দনা নাথ।কোস্ট কো অর্ডিনেটর ছিলেন,মিয়া মো: মজিবুর রহমান এবং সিরাজুল ইসলাম।
পরে অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিরা প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।