নিজস্ব প্রতিবেদক ।। বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়াউদ্দিন সিকদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার (১১ নভেম্বর) নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মুসা কাজল ও আল আমিন, সদস্য আরিফুর রহমান বাবু, টলন, তপন ও আল মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান বাপ্পি এবং নগরীর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলম সিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান হিসেবে জিয়াউদ্দিন সিকদারের নিয়োগকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বরিশালের পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ।