মিজানুর রহমান,জবিপ্রতিনিধিব্যাংক এশিয়ার ২০ বছর পূর্তি উপলক্ষে ২ দিন ব্যাপী আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রানার্সআপ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস)।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় অনুষদের মিলনায়তনে এই বিতর্ক প্রতিযোগিতায় মোট ৮টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।
গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। ‘খেলাপী ঋণের জন্য উচ্চ সুদহারই দায়ী’ শীর্ষক বিতর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল রানার্সআপ হবার গৌরব অর্জন করে। জবির বিতার্কিক দলের সদস্যরা হলেন মুহাম্মদ জুনাইদ হোসাইন, দ্বীন ইসলাম,বেগ শোয়াইব।