সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, দুপুর ১২:২৪
শিরোনাম :
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর – সম্পাদক সাদিক আবদুল্লাহ

ডেক্সরিপোর্ট  বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে। সাবেক কমিটির সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে।

রবিবার(৮ ডিসেম্বর)বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে দুপুরে দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে দলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম কাউন্সিলরদের কাছে তাদের প্রার্থীদের নাম প্রস্তাব করতে বলেন।

কাউন্সিলররা সভাপতি পদে সাবেক কমিটির সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরের নাম প্রস্তাব করেন।

এসময় গোলাম আব্বাস চৌধুরী ও এ কেএম জাহাঙ্গীর নিজেদের মধ্যে আলোচনা শেষে গোলাম আব্বাস চৌধুরী এ কেএম জাহাঙ্গীরকে সভাপতি পদে সমর্থন করেন। এদিকে সাধারণ সম্পাদক পদে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রতিদ্বন্দী প্রার্থী ছিলো না।

পরে ওবায়দুল কাদের বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।