মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৯:৫০
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

শ্রীলঙ্কায়ে হারিয়ে স্বর্ণজয়ী ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন ডেস্ক  এসএ গেমসে টি-টোয়েন্টি ফর‌ম্যাটের ফাইনালে শ্রীলঙ্কায়ে হারিয়ে স্বর্ণ পদকজয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী দুই ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং স্বর্ণপদক জয় করায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন। স্বর্ণজয়ী ক্রিকেটাররা নেপাল থেকে ফিরে আসার পর প্রধানমন্ত্রী গণভবনে তাদের আমন্ত্রণ জানাবেন।

এছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজার সঙ্গেও প্রধানমন্ত্রী টেলিফোনে কথা বলে এসএ গেমসে বাংলাদেশের সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানান।

সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ক্রিকেট দল ৯ উইকেটের বড় ব্যবধানে শ্রীলংকাকে হারিয়ে স্বর্ণপদক জিতে। এর আগে রবিবার শ্রীলংকা নারী দলকে ৭ উইকেটে হারিয়ে স্বর্ণ পদক জিতে নেয় সালমা খাতুনের নেতৃত্বাধীন দল।