মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং, সকাল ৭:৪৩
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ভিপি নুরের বিরুদ্ধে মানহানি মামলা, তদন্তের নির্দেশ

ডেক্সরিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্র সংসদের ভিপি মুজাহিদ কামাল উদ্দিন আদালতে এ মামলাটি করেন।

ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি শাহবাগ থানা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, ভিপি নুর তার পদ ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক তদবির বাণিজ্য ও অর্থ লেনদেনে জড়িয়ে পড়েছেন।

গত ৫ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকের প্রথম পাতায় একটি প্রতিবেদন প্রকাশ হয়। সেখানে ফাঁসকৃত একটি ফোনালাপে নুরের সঙ্গে এক ব্যক্তির ১৩ কোটি টাকা লেনদেন ও বিদেশ থেকে অপর এক ব্যক্তির আর্থিক সহায়তা গ্রহণের বিষয়ে আলাপ হয়। এই দুটি ফোনালাপের অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়। নুরের এমন কর্মকাণ্ড ঢাবির ইতিহাস ও সুনামকে নষ্ট করেছে। তিনি ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।