শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৯:৪৪
শিরোনাম :
সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন

নানা আয়োজনে বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে মহান বিজয় দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক  নানা আয়োজনে বরিশাল সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের পর নগরীর ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন শুরু হয়।

সকাল ১০ টায় অটোমোবাইল ট্রেডের শিক্ষক প্রাঞ্জল কুমার দাশের সঞ্চালনায় মহান বিজয় দিবস উপলক্ষে কবিতা আর্বৃত্তি,দেশাত্নবোধক গান,চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নুর উদ্দিন আহমদ,চীফ ইনস্ট্রাকটর (অটোমোবাইল)মো: জাকির হোসেন,চীফ ইনস্ট্রাকটর (আর/এসি) মো: হেলালুর রহমান,চীফ ইনস্ট্রাক্টর (কম্পিউটার) আয়শা চৌধুরী, ইনস্ট্রাক্টর (পদার্থ) মো: খালেকুজ্জামান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা একদিনে আসেনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ পরিকল্পনার ফসল আমাদের এ স্বাধীনতা। ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমাদের আজকের এ বিজয় অর্জিত হয়েছে। লেখাপড়ার পাশাপাশি ছাত্রদের দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে।

অনুষ্ঠান শেষে প্রীতিক্রিকেট ম্যাচ ও ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।