বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৩৫
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

সরিষা খেতে মধু চাষ করে সাবলম্বী শিক্ষিত যুবকরা

এজি লাভলু,কুড়িগ্রাম প্রতিনিধি  কুড়িগ্রামের রৌমারী, রাজিবপুর ও নাগেশ্বরীসহ ৯টি উপজেলার স্থানীয় এবং আগত মৌসুমি মধু ব্যবসায়ী শিক্ষিত বেকার যুবকরা সরিষা ক্ষেতে মধু চাষ করে কর্মসংস্থানের পাশাপাশি সাবলম্বী হয়ে উঠেছে। মধু ব্যবসা করে আয় করছেন লাখ লাখ টাকা। কৃষি বিভাগ বলছে এতে শুধু মধু চাষি নয় বাড়বে সরিষার ফলনও।

কুড়িগ্রাম জেলার দৃষ্টির সীমানা জুড়ে শুধুই হলুদে ভরা সরিষার মাঠ আর এরই মাঝে মধু সংগ্রহে ব্যস্ত মৌমাছি। উপজেলার অধিকাংশ ক্ষেতে দেখা মিলবে এমন দৃশের মৌমাছির সাড়ি সাড়ি কাঠের বক্স। এতে আহরিত মধু এনে জমা করছে মৌমাছিরা। তবে এ কাজে ব্যস্ত স্থানীয় ও আগত মধু চাষিরা।

মধু ব্যবসায়ী ফজলুল করিম, রুবেল ও নুরুজ্জামান জানান, নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত মধু উৎপাদন করি। প্রতিটি বাক্স থেকে প্রতি সপ্তাহে ৩ থেকে ৪ কেজি মধু সংগ্রহ হয়। আর এ মধু স্থানীয়ভাবে বিক্রি হয় প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা। এতে ছয় মাসে একজন মধু ব্যবসায়ীর আয় আসে ২ থেকে ৩ লাখ টাকা।

কুড়িগ্রাম জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান প্রধান বলেন, ফসলে এ পদ্ধতির ক্ষেতে মধুর পাশাপাশি সরিষার উৎপাদন বৃদ্ধি পায়। কুড়িগ্রামে ও অন্যান্য উপজেলায় ২৮৮২ বক্সে ২০৫০ কেজি মধু উৎপাদন হয়েছে এবং চলমান রয়েছে।