বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:৪৭
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

ভোলায় নানা বাড়ী বেড়াতে এসে লাশ হলো মাহিয়া

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ইউছুব আলী পাটওয়ারী বাড়ির এলাকায় দক্ষিণ আইচা টু শশীভূষণ সড়কে মোটি টেম্পু চাপায় মাহিয়া (৫) নামের এক কণ্যা শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউছুব আলী পাটওযারী বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু মাহিয়া তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাবুল হাওলাদারের মেয়ে। সে মায়ের সাথে কয়কদিন হলো নানা বাড়ি বেড়াতে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধা সাড়ে ৫টার দিকে মাহিয়া নানা বাড়ি থেকে চকলেট কিনতে শশীভূষণ টু দক্ষিণ আইচা সড়কের পাশে দোকানে যায়, চকলেট কিনে মাহিয়া বাড়ি ফেরার সময় দক্ষিণ আইচার দিক থেকে আসা একটি দ্রæত গামী একটি মোটি টেম্পু তাকে পিছন দিক থেকে চাপা দেয়, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাহিয়া মায়ের সাথে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নানা ইউছুব আলী পাটওয়ারী বাড়িতে বেরাতে আসে,তার অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে পুলিশ মোটি টেম্পুটিকে আটক করেছে।

শশীভূষণ থানার ওসি তদন্ত মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন,লাশ উদ্ধার করে থানায় নিয়ে আশা হয়েছে। এখন অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।