বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ ইং, সকাল ১১:৫৭
শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ট্যাব উপহার’ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিচারবহির্ভূত হত্যাকাণ্ড,গুম-নিপীড়নের মাধ্যমে ভয়ের সংস্কৃতি তৈরি করেছিল শেখ হাসিনা: স্পিকার নানা আয়োজনে বরিশালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা

জাতির পিতার হাতে গড়া বলেই এই দলকে কেউ ধ্বংস করতে পারেনি: প্রধানমন্ত্রী

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নীতি আদর্শের কারণে আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারেনি।

শুক্রবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যের শুরুতে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

পরে শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা পাকিস্তান আমল থেকেই। জাতির পিতার হাতে গড়া বলেই এই দলকে কেউ ধ্বংস করতে পারেনি।

এর আগে বিকাল ৩টা ৫ মিনিটে সম্মেলন স্থলে উপস্থিত হয়ে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন শেখ হাসিনা। এরপর আওয়ামী লীগের দলীয় পতাকা উত্তোলন করেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

উদ্বোধনের পর ২৫ মিনিট সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। এতে দলীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

সম্মেলনকে সামনে রেখে সকাল থেকেই জনসমাগম হতে থাকে সোহরাওয়ার্দী উদ্যান। আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পদাচরণে মুখর হয়ে ওঠে উদ্যান।

প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সম্মেলন মঞ্চে উপস্থিত হলে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে দলের সভাপতিকে স্বাগত জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।