রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ২:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ববির ৫ শিক্ষার্থী

ববি প্রতিনিধি  স্নাতক (সম্মান) পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৫ জন শিক্ষার্থী।

রবিবার (৫ জানুয়ারী) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আরএসপিডি পরিচালক মোঃ ওমর ফারুকের স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১৮ সালের ফলাফলের ভিত্তিতে সারাদেশ থেকে ১৭২ জন শিক্ষার্থীকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফলাফলের ভিত্তিতে বিভিন্ন শর্তসাপেক্ষে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রতি অনুষদ থেকে একজনকে এই স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়েছে। তালিকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের রয়েছেন ব্যবসায় শিক্ষা অনুষদের সারমিন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের জান্নাতুল মাওয়া মৌসুম, বায়োসায়েন্স অনুষদের সায়মা মুজিব, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের আসলাম হোসেন এবং কলা ও মানবিক অনুষদের তাবাসসুম ইসলাম নবনী।

বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ থেকে মনোনীত গণিত বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী আসলাম হোসেন বলেন, ‘ প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাওয়া যে কোনো শিক্ষার্থীর জন্য বড় একটি প্রাপ্তি। আমি আমার এই সাফল্যের জন্য আমার পিতামাতা, শিক্ষক ও আমার এই পথচলায় যারা সহযোগিতা করেছন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি বলতে চাই জীবনে সফল হতে হলে বই পড়ার বিকল্প নেই। আর একটি কথা আমি সবসময় বিশ্বাস করি যে, আমি যেখানে যেই অবস্থানে আছি সেখানে যদি আমি আমার বেস্ট দিতে পারি তাহলে সেটাই আমায় পরবর্তী ধাপে নিয়ে যাবে। অনার্সে পড়াকালীন সময়ে আমার বেস্ট দিয়ে চেস্টা করার ফলাফল আজকের এই অর্জন।’

স্বল্প সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে মুগ্ধ হয়েছেন বরিশাল সহ সারাদেশের শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ। তারা এই অর্জনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বড় একটি অর্জন মনে করে আগামী দিনগুলোতে যে কোনো সহায়তা করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বরিশালে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, সহশিক্ষা ও গবেষণার মাধ্যমে একটি আন্তজার্তিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করেন।