ডেক্সরিপোর্ট: বগুড়ার সারিয়াকান্দির শিমুল তাইর গুচ্ছগ্রাম এলাকা থেকে রোববার ভোর রাতে আগ্নেয়াস্ত্র গুলি ও ধারালো অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২। এ ঘটনায় বগুড়ার সারিয়কান্দি থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
র্যাব ১২ কোম্পানির কমান্ডার এস,এম মোর্শেদ হাসান জানান, রোববার ভোর রাতে জেলার সারিয়াকান্দির শিমুল তাইর গুচ্ছগ্রাম চর এলাকায় জামাল ডাকাত ও তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযান চালান। এ সময় ১টি ওয়ান সুটার, ১টি কাটা রাইফেল, ১টি চাপাতি, ২টি হাঁসুয়া এবং ৫ রাউন্ড গুলিসহ তাকে আটক করেন।