সোমবার, ৪ঠা অক্টোবর, ২০২৬ ইং, রাত ১:৪৫
শিরোনাম :
বিসিসি নির্বাচনে মাঠে তৎপর এনসিপির প্রার্থী আনোয়ার হোসেন শিকদার! কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের পাশে জিয়াউদ্দিন সিকদার শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: এড.আতিকুর রহমান গণ অধিকার পরিষদ ছেড়ে এনসিপিতে যোগ দিলেন ১০ নেতাকর্মী! চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা এক কনস্টেবলে অতিষ্ঠ শেবাচিম হাসপাতাল ঢাকায় আরও দুটি মেট্রোরেল হবে,সাড়ে ৫৮ হাজার কোটি টাকার প্রস্তাব অনুমোদন রূপাতলীতে শ্রমিকনেতা কাওছার হোসেনের নেতৃত্বে চাঁদামুক্ত পরিবেশে স্বস্তিতে আলফা-সিএনজি চালকরা! বরিশালে বিএনপি নেতাকে তুলে নিয়ে মারধর ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বরিশালে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান: স্বস্তিতে নগরবাসী

সিহাব তোহা: বরিশাল নগরীর সড়ক গুলোর শৃংখলা ফেরাতে ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নগরীর প্রবেশ দ্বার দপদপিয়া সেতুর ঢালে বুধবার সকাল  ১১ টায় বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষথেকে বিশেষ অভিযান চালানো হয়।

বিএমপি পুলিশের ডিসি(ট্রাফিক) খাইরুল আলমের নেতৃত্বে, এসি (দক্ষিন) মাসুদ রানা ও এসি ( উত্তর) একে এম ফাইজুর রহমান এর পরিচালনায় বি আর টি এর কর্মকতাদের সহযোগিতায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতে বিশেষ অভিযানে রুট পরমিট সহ প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় বি আর টিসি বাস,মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন এর নামে মামলা দেয়া হয়েছে।

অভিযান শেষে ডিসি(ট্রাফিক) খাইরুল আলম জানান,  শিমুল পরিবহন ( বরিশাল ব- ০৫-০০৪১) নামে একটি মিনিবাস আটক করা হয়েছে, এছাড়াও প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় প্রায় ৬৩ টি মামলা দেয়া হয়েছে। তিনি আরো জানান,আমাদের কাজ মানুষকে সচেতন করা।মানুষ  সচেতন হলেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।

এসি মাসুদ রানা বলেন নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে নগরীর সড়ক গুলোর শৃংখলা রক্ষায় এ অভিযান চলমান থাকবে।অবৈধ যে কোন যানবাহনই এ অভিযানের আওতায় থাকবে।

এ দিকে নগর ট্রাফিক পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারন পথচারী ও নগরবাসী তারা বলেন, ট্রাফিক পুলিশের এ রকম অভিযান নিয়মিত পরিচালনা করা হলে সড়ক দুর্ঘটনার হারকমে আসবে,  জনগন আরো সচেতন হবে,এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বাস মালিক সমিতির সভাপতি আজিযুর রহমান শাহীন,সেক্রেটারী কাওসার হোসেন শিপন, যুগ্ম সম্পাদক মোমেন উদ্দিন কালু, ট্রাফিক পুলিশের টি আই শামসুল আলম, শাহ আলম,আ: রহিম,বিদ্যুত।সার্জেন্ট কামরুল,তরিকুল ইসলাম,ইমরান,ইমন,মাহাবুব,তেীহিদ মোর্শেদ টুটুল সহ ট্রাফিক পুলিশ সদস্যরা।