শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:০৩
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বরিশাল পলিটেকনিকে দ্বিতীয় শিফটের ক্লাশ চালুর দাবিতে বিক্ষোভ

ডেক্সরিপোর্ট  বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের ক্লাশ নিয়মিত চালু রাখার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে থেকে বেলা ১১ টা পর্যন্ত শিক্ষার্থীরা ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে এ কর্মসচি পালন করে।

এ সময় শিক্ষার্থীরা দ্বিতীয় শিফটে শতভাগ ক্লাশ নিশ্চিত করা, দ্বিতীয় শিফটের জন্য নুতন শিক্ষক নিয়োগ দেয়া, ল্যাব গুলো সংস্কার করা, আবাসিক ব্যবস্থার উন্নয়ন ও সিট সংখ্যা বৃদ্ধি করাসহ ১০ দফা দাবির কথা জানিয়ে বক্তব্য ও স্লোগান দেয়। ইনষ্টিটিউটের সিভিল বিভাগের শিক্ষার্থী লুৎফর রহমার জানান, তাদের দাবী মেনে নেয়া না হলে আগামী শনিবার থেকে লাগাতার আন্দোলন শুরু করবে।

এদিকে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালনের খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং ইনষ্টিটিউট প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।