সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:১৪
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

আলজেরিয়ার সঙ্গে বাণিজ্য জোরদারে গুরুত্বারোপ

ডেক্সরিপোর্ট  বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্য জোরদার করার লক্ষ্যে যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশে আলজেরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত রাবাহ লারবি সৌজন্য সাক্ষাতে গেলে এ বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

ইহসানুল করিম বলেন, সাক্ষাতকালে বাংলাদেশ-আলেজেরিয়ার মধ্যে সম্পর্ক শক্তিশালী করার ওপর জোর দেন শেখ হাসিনা ও রাবাহ লারবি।

আলজেরিয়া সবসময়ই বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে সমর্থন করে এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা আলজিয়ার্সের সঙ্গে একত্রে কাজ করবে। সারাদেশে শিল্পায়নের লক্ষ্যে বর্তমান সরকারের একশ’টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কথাও জানান প্রধানমন্ত্রী। এসময় তিনি ১৯৭৩ সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম সম্মেলন ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সে দেশ সফরের বিষয়টিও স্মরণ করেন। এছাড়া ১৯৮৪ সালে তার আফ্রো-এশিয়ান সলিডারিটি কনফারেন্সে যোগদানের কথাও উল্লেখ করেন শেখ হাসিনা।

সাক্ষাৎকালে আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান বাংলাদেশের ব্যাপক উন্নয়নের প্রশংসা করে বলেন, বাংলাদেশ  একদিন উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এ সময় তিনি ন্যাম সম্মেলনে যোগদান ও বিশ্ব নেতাদের সঙ্গে জাতির পিতার বেশ কিছু ছবির অ্যালবামও প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।