সোমবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ১২:০১
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করার দাবি

ডেক্সরিপোর্ট  দেশের পোশাক শিল্পসহ সব প্রাইভেট সেক্টরে ছয় মাস মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার (৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, ‘সরকার পাবলিক সেক্টরের মেটারনিটি (মাতৃত্বকালীন) ছুটি ইতোমধ্যে ছয় মাস ঘোষণা ও কার্যকর করেছে। কিন্তু দেশের অর্থনৈতিক মূল চালিকাশক্তি গার্মেন্টস সেক্টরসহ সব প্রাইভেট সেক্টরে এই ছুটি এখনও চার মাস। ‌তাই গার্মেন্টস সেক্টরসহ সব প্রাইভেট সেক্টরে মেটারনিটি ছুটি ছয় মাস করার দাবি জানাচ্ছি।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারী শ্রমিক নেত্রী আরিফা আক্তার, সাফিয়া পারভীন প্রমুখ।

সমাবেশ শেষে তারা একটি র‌্যালি বের করে হাইকোর্ট চত্বর, পল্টন মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোডে শেষ করেন।