শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৮
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

খুলে দেয়া হয়েছে মসজিদ আল-হারাম ও মসজিদে নববী

অনলাইন ডেস্ক  পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সৌদি আরবের মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববী খুলে দেয়া হয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বিশ্ব মুসলিম উম্মাহর সম্মিলনস্থল পবিত্র মসজিদ দু’টি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সাময়িক বন্ধ করা হয়েছিল।

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়া শুক্রবার (৬ মার্চ) ভোরে এ দুই মসজিদ খুলে দেয়ার খবর জানায়। তবে মুসল্লিরা মসজিদ দু’টিতে এখনই ঢুকতে পারবেন কি-না, তা স্পষ্ট করেনি আল-এখবারিয়া।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) ব্রিটিশ দৈনিক সানডে এক্সপ্রেস জানায়, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মক্কার ঐতিহাসিক মসজিদ আল-হারামে কাবা শরিফ চত্বরে প্রবেশ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। কাবা শরিফ ধোয়া-মোছার কাজ চলছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ৪২ জন। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় লাখের কাছাকাছি।

এর মধ্যে সৌদি আরবেও পাঁচ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর মিলেছে। ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে সৌদি আরব স্থানীয় ও বিদেশি নাগরিকদের পবিত্র ওমরাহ পালন স্থগিত করে দেয়। বন্ধ করে দেয় ২৫টির মতো দেশের নাগরিকদের ট্যুরিস্ট ভিসাও।

প্রায় সারাবছর ওমরাহ পালন করা হয়ে থাকে। কিন্তু পবিত্র হজ বছরে একবার পালন করেন বিশ্বের লাখ লাখ মুসলিম। প্রত্যেক বছরের জুলাইয়ের শেষের দিকে পবিত্র হজ শুরু হয়।

ওমরাহ পালনে স্থগিতাদেশের বিষয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, করোনাভাইরাস পর্যবেক্ষণ কমিটির সুপারিশের ভিত্তিতে দেশি এবং বিদেশিদের জন্য ওমরাহ পালন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।