শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৩:৩৬
শিরোনাম :
সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ শোকাহত আব্দুস সালামের পরিবারের পাশে জাতীয় সাংবাদিক সংস্থা মুলাদীতে এনসিপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

সু চিকে দেওয়া সম্মাননা প্রত্যাহার

অনলাইন ডেস্ক  মিয়ানমারে রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে মানবাধিকার লঙ্ঘনের দায়ে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চিকে দেওয়া সম্মাননা কেড়ে নিয়েছে যুক্তরাজ্যের লন্ডন পৌর করপোরেশন (সিএলসি)।

বৃহস্পতিবার (০৫ মার্চ) পৌর করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা তিন বছর আগে অং সান সু চিকে দেওয়া এ সম্মাননা প্রত্যাহারের বিষয়ে ভোট দেয় জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সিএলসি কমিটির প্রধান ডেভিড ওটোন জানান, এ সিদ্ধান্তে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে পৌর করপোরেশনের নিন্দা প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, মিয়ানমারের সরকারের সঙ্গে অং সান সু চির ঘনিষ্ঠতা তাকে দেওয়া এ সম্মাননা প্রত্যাহারের সিন্ধান্তকে শক্তিশালী করেছে।

এর আগে ২০১৭ সালের মে’তে গণতন্ত্রের জন্য অহিংস সংগ্রাম এবং শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে মানুষের বসবাসে সমাজ তৈরিতে অটল সংকল্পের কারণে তাকে লন্ডন পৌর করপোরেশনের পক্ষ থেকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলা, বিজ্ঞানী স্টিফেন হকিং এর আগে এ সম্মাননা অর্জন করেন।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাচৌকিতে কথিত রোহিঙ্গা হামলার অজুহাতে রোহিঙ্গা বিরোধী অভিযানে নামে সেনাবাহিনী। সেনাবাহিনীর আক্রমণে রাখাইনের ২৪ হাজারের বেশি রোহিঙ্গা অধিবাসী নিহত হন।

সেনাবাহিনীর অভিযান থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লাখের মতো রোহিঙ্গা শরণার্থী।

রোহিঙ্গা বিরোধী এ অভিযানের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ডিসেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এক মামলার শুনানি হয় নেদারল্যান্ডের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। শুনানিতে মিয়ানমারের পক্ষে অং সান সু চির নেতৃত্বে এক প্রতিনিধি দল অংশ নেয়।

মামলার শুনানির পর মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে চার অন্তবর্তী আদেশের মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী রক্ষায় দেশটিকে নির্দেশ দেয় আইসিজে।