সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫৯
শিরোনাম :
অনিয়ম দুর্নীতিতে জর্জরিত বরিশাল শিক্ষা প্রকৌশলঃ দুদকে অভিযোগ বরিশাল ইইডি’র নির্বাহী প্রকৌশলীর বিরূদ্ধে নিজেই ঠিকাদারী করার অভিযোগ বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

রাস্ট্রদোহিতার অভিযোগে তিন প্রিন্সকে গ্রেফতার সৌদি যুবরাজের

অনলাইন ডেস্ক  সৌদি আরবের কর্তৃপক্ষ রয়্যাল পরিবারের তিন জন সদস্যকে আটক করেছে। আটক তিন জনের মধ্যে দুই জন সিনিয়র প্রিন্স আছেন বলে খবরে বলা হয়েছে।

অজ্ঞাত সূতের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে, শুক্রবার বাদশাহ সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আব্দুলাজিজ-আল-সৌদ ও রাজার ভাগ্নে প্রিন্স মোহাম্মেদ বিন নায়েফকে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। রাস্ট্রদোহিতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স নায়েফের ছোট ভাই প্রিন্স নাওয়াফ বিন নায়েফকেও আটক করা হয়েছে।

তবে সৌদি কর্তৃপক্ষ তিন প্রিন্সকে গ্রফতারের বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে অভিযোগ উঠেছে সিংহাসন পাকাপোক্ত করতেই যুবরাজ মোহাম্মদ সালমানের নির্দেশে তিন প্রিন্সকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন ভিত্তিক আরএএনডি কর্পোরেশনের পলিসি বিশ্লেষক বেক্কা ওয়াসের এ নিয়ে বলেন, যুবরাজ সালমান তার উত্থানের যে কোনও হুমকি এবং তার শাসনের সমালোচকদের জেল দিয়েছেন বা হত্যা করেছে। ভবিষ্যতে যেকেউ যেন তার বিরুদ্ধে কথা না বলে এটি তারই বার্তা।