বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৬:৪৩
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

আতঙ্কিত হওয়ার কিছু নেই,করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী নিজেই একজন ক্যাম্পেইনার: কাদের

ডেক্সরিপোর্ট  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন। তিনি বলেছেন,করোনার কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত করোনা নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধনের আগে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

করোনার বিস্তার রোধে সরকারের প্রস্তুতি কেমন– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে যে দল মুজিববর্ষের মতো অনুষ্ঠান বাদ দেয়, তারা আর কি করবে? আমাদের ও সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই। তবে কিছু যন্ত্রপাতির ঘাটতি আছে, যেগুলো শিগগিরই পূরণ করা হবে।

করোনার বিস্তার নিয়ে তিনি বলেন, চীন, যুক্তরাষ্ট্র ইউরোপসহ বিশ্বের সোয়াশরও বেশি দেশের লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ রোগে আক্রান্ত হয়েছেন বেশ কিছু দেশের রাষ্ট্রপ্রধানও। বিশ্বব্যাপী যখন এ রোগ মহামারী আকার ধারণ করেছে, তখন করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচেতনতার জন্য নিজেই একজন ক্যাম্পেইনার হিসেবে কাজ করছেন।

করোনা মোকাবেলায় আওয়ামী লীগের তরফ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র ও জেলাপর্যায়ে করোনাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ প্রমুখ।