শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩৯
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক  সড়ক দুর্ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)’র তিন শিক্ষার্থীসহ ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুর দুইটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কে ঘটে এই ঘটনা।

আহত শিক্ষার্থীরা হলেন,পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চতুর্থ বর্ষের ইউসুফ সিকদার, একই বিভাগ ও বর্ষের জিএম ফাহাদ এবং জিওলজি বিভাগের ৩য় বর্ষের মোঃ নাওয়ার। এদের মধ্যে ইউসুফ ও ফাহাদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া দুর্ঘটনায় অপর আহত অটোরিক্সা চালক স্বপনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নাওয়ার জানান, বিশ্ববিদ্যালয় থেকে একটি অটোরিক্সায় চরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কর্নকাঠির দিকে যাচ্ছিলো। এসময় পিছন থেকে আসা একটি মিনি ট্রাক ধাক্কা দিলে এই চারজন আহত হয়।

নাওয়ার জানান, তার অবস্থা ভালো তবে বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়।