সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:০৯
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও চাঁনপুর সীমান্তে গাঁজা আটক

তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি  সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় নিষিদ্ধ অফিসার্স চয়েজ মদের চালান সহ নাসির বিড়ি ও ভারতীয় গাঁজা আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানা গেছে,বৃহস্পতিবার (১২ই মার্চ) চাঁনপুর বিওপির টহলদল গোপন সংবাদের বিত্তিত্বে সীমান্ত পিলার ১২০২/৬-এস এর নিকট থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। তাহিরপুর উপজেলার ৪নং বড়দল উত্তর ইউনিয়নের বারেকটিলা নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদ এবং ১৪,০০০ পিস (৫৬০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি আটক করে যার আনুমানিক সিজার মূল্য ৪০,৩০০ টাকা।

অপরদিকে,চাঁনপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১২০১/৫-এস এর নিকট হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে। উপজেলা ৪নং বড়দল উত্তর ইউনিয়নের রাজাই এলাক থেকে ২ কেজি ভারতীয় গাঁজা আটক করে যার আনুমানিক মূল্য ৭,০০০ টাকা।

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন( বিজিবি) অধিনায়ন মোঃ মাকসুদুল আলম জানান,আটককৃত ভারতীয় মদ,নাসির বিড়ি ও গাঁজার চালান সুনামগঞ্জ নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।