শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:০১
শিরোনাম :
বিএম কলেজের অশ্বিনীকুমার হলে মধ্যরাতে উত্তেজনা,সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে হামলার চেষ্টা বরিশালে হিসাবরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন বরিশালকে নিরাপদ,পরিচ্ছন্ন ও সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তোলা হবে-এনসিপির মেয়রপ্রার্থী আনোয়ার হোসেন বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী

তাহিরপুরে ৪ লাখ রুপি সহ হুন্ডি ব্যবসায়ী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  ভারতীয় রুপি সহ সুনামগঞ্জের তাহিরপুরে মোহাম্মদ আব্দুল হাই (৩০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকার কোয়ারী সংলগ্ন সড়ক হতে তাকে আটক করা হয়।

আটককৃত আব্দুল হাই উপজেলার বড়দল উওর ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে।সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম হুন্ডি ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করেন।

জানাযায়, ভারতীয় বিপুল পরিমাণ রুপি (মুদ্রা) নিয়ে যাবার পথে শুক্রবার দুপুরে থানার ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মো. আবু মুসার নেতেৃত্বে আব্দুল হাইকে ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প এলাকার কোয়ারি সংলগ্ন সড়ক হতে আটক করেন একদল পুলিশ। এরপর তার দুই পায়ের গোড়ালী তল্লাশী করে বিশেষ কায়দায় প্লাষ্টিক দিয়ে আটকে রাখা ভারতীয় ৪ লাখ রুপি (মুদ্রা) ও একটি ভারতীয় প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আটক আব্দুল হাই জানিয়েছে,ভারতীয় বিপুল অংকের রুপি গুলো সে বড়ছড়া শুল্ক ষ্টেশন হতে অপর এক হুন্ডি ব্যবসায়ীর নিকট হতে বাংলাদেশী টাকার বিনিময়ে ক্রয় করে।

এরপর অতিরিক্ত মুনাফা নিয়ে শুক্রবার একই উপজেলার বাগলী শুল্ক ষ্টেশনে অপর এক হুন্ডি ব্যবসায়ীর নিকট ভারতীয় রুপিগুলো ফের বিক্রয়ের জন হস্তান্তর করতে যাচ্ছিল সে।