শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৩১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

করোনায় ইতালিতে একদিনে ২৫০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক  প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ২৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ২ শ’ ৬৬ জনে দাঁড়ালো। শুক্রবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সি জানায়, করোনার প্রাদুর্ভাব হানা দেয়ার পর থেকে এটি দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে।

এর আগে দেশটির প্রধানমন্ত্রী ইউসেপ্পে কোন্তে ৬ কোটি মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন এবং জরুরি ভ্রমণের ক্ষেত্রেও অনুমোদন নেওয়ার কথা বলা হয়েছে।

এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, হাতে আর সময় নেই। ইতালির স্বার্থে আমাদের সবাইকেই কিছু না কিছু ত্যাগ স্বীকার করতে হবে। পুরো ইতালি একটি সংরক্ষিত এলাকায় পরিণত হবে। আর এটা এখনই করতে হবে।

চীনের বাইরে করোনায় ইতালির অবস্থা ভয়াবহ। সেইসঙ্গে দক্ষিণ কোরিয়া ও ইরানও করোনা ঠেকাতে হিমশিম খাচ্ছে।

গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের বিস্তার শুরু হয়। এখন পর্যন্ত বিশ্বের ১২৫ টির বেশি দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজারের বেশি মানুষের।

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কোভিড-১৯ এর বিস্তারকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে। সূত্র: মেট্রো, বিবিসি।