সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২১
শিরোনাম :
বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে

করোনায় আক্রান্ত নারী ট্রেনে চড়ে পালালেন, ভারতজুড়ে আতঙ্ক!

অনলাইন ডেস্ক  করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে না গিয়ে ট্রেনে করে এলাকা ছেড়ে পালিয়েছেন এক নারী।

আর সেই খবরে ওই ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

গত ৭ মার্চ ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লি থেকে আগ্রাগামী একটি ট্রেনে। করোনাভাইরাস টেস্টে ফলাফল পজিটিভ আসার পর এ কাণ্ড ঘটন ওই নারী। ঘটনা জানাজানির পর বেঙ্গালুরু, দিল্লি ও আগ্রাসহ গোটা ভারতজুড়ে আতঙ্ক ছড়িয়ে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, গত ৭ ফেব্রুয়ারি গুগলে কর্মরত এক ব্যক্তিকে বিয়ে করে হানিমুন করতে ইউরোপ যান ওই নারী। করোনা প্রাদুর্ভাবের মধ্যেই গ্রীস, ফ্রান্স ও ইতালি ভ্রমণ শেষে দেশে মার্চের শুরুতে ফেরেন। গত ৭ মার্চ স্বামীসহ করোনায় আক্রান্ত হন ওই নারী। কিন্তু আইসোলেশনে না গিয়ে বাবার বাড়ি আগ্রায় পাড়ি জমান তিনি।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, কর্ণাটক থেকে দিল্লির উদ্দেশ্যে একটি ফ্লাইটে যাত্রা করেন ওই নারী। তারপর দিল্লি থেকে আগ্রার উদ্দেশ্যে আবার একটি ট্রেনে উঠেন।

এদিকে ওই নারীকে পাকড়াও করেছে আগ্রার স্বাস্থ্য বিভাগ। পরিবারসহ ওই নারীকে বর্তমানে আগ্রার এসএন মেডিকেল কলেজে আইসোলোশন রয়েছেন।

জনগণকে আতঙ্কিত না হতে অনুরোধ করে আগ্রার প্রধান মেডিকেল অফিসার জানিয়েছেন, জেলা প্রশাসনের সহায়তায় পুরো আগ্রা রেলওয়ে স্টেশন জীবাণুনাশক করার কাজ শুরু হয়েছে। আগ্রায় ওই নারী যাদের সংস্পর্শে এসেছেন তাদের সবাইকে কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

জানা গেছে, ওই নারীই নয়; ভারতে করোনা রোগী পালানোর ঘটনা আরো ঘটেছে। দেশটির পাঞ্জাবের লুধিয়ানা থেকে ৯ জন করোনা সম্ভাব্য রোগী নিখোঁজ রয়েছে।